×
Logo

রাজনীতি

সরকার বিরোধী দলকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

সরকার বিরোধী দলকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

মাগুরার নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মধ্যে দিয়ে সরকার বিরোধী দলকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের হস্তক্ষেপের বিষয়ে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি অভিযোগ করেন সরকার নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দিচ্ছেনা এবং স্থানীয় সরকারে দলীয়করনের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় সরকার নিজের দলের লোকদেরকে বসিয়েছে।

এসময় আটটি দাবি তুলে ধরে পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে বিলম্বিত করার কোন অজুহাত গ্রহণ করা হবে না।

তিনি নির্বাচনের সকল প্রার্থীর জন্য সময় সুযোগ, নিরাপদ পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার পরিবেশ তৈরির আহ্বান জানান।

/এমএইচআর

Logo