×
Logo

রাজনীতি

মির্জা ফখরুলের শূন্য আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন মির্জা ফয়সাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

মির্জা ফখরুলের শূন্য আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন মির্জা ফয়সাল

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফয়সালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। আজ বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ চলবে। আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র তুলতে পারেন বলে জানা গেছে। আগামীকাল বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়।

মির্জা ফয়সাল আমিন বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। তিনি দীর্ঘদিন ধরে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

/এমএন

Logo