×
Logo

রাজনীতি

বক্তব্য প্রত্যাহারে দুদক মুখপাত্রকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

বক্তব্য প্রত্যাহারে দুদক মুখপাত্রকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

অনিয়মের অভিযোগ তোলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্র আখতারুল ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম জনি গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ নোটিশ পাঠান।

গত ২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আখতারুল ইসলাম বদলি, নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত অনিয়মের অভিযোগ সম্পর্কে জানান আসিফ মাহমুদের বিরুদ্ধে। অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে বলেও দাবি করেন দুদক কর্মকর্তা।

আইনি নোটিশে দুদক কর্মকর্তাকে তার বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণ সমর্থিত তথ্য ছাড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে তিনি বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

/এমএন

Logo