সংসদে গুম প্রতিরোধ বিল পাসের প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এবি পার্টি। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল রাজধানী বিজয়নগরের দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিতর্কিত আইন পাস করে বিএনপি সরকার জনগণের সঙ্গে বেঈমানী করছে। মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিল করে বিএনপি শেখ হাসিনার আমলের মত আইন করছে। নতুন আইনে গুমের বিচার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের হাতে দেয়ারও সমালোচনা করেন তারা।
তারা আরও বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতাচ্যুত হলে এর জন্য প্রস্তাতে হবে তাদেরই। অবিলম্বে এসব আইন বাতিল করে, সংস্কার, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
/এসআর