×
Logo

রাজনীতি

অতীত থেকে শিক্ষা না নিলে এই সরকারকেও পালাতে হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

অতীত থেকে শিক্ষা না নিলে এই সরকারকেও পালাতে হবে: জামায়াত আমির

অতীত থেকে শিক্ষা না নিলে এই সরকারকেও পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর)  বিকালে ফেনী মহীপালে ১১ দলের পথসভায় একথা জানান তিনি।  

জামায়াত আমির বলেন, সরকার বারবার জনদাবি উপেক্ষা করে মানুষের সাথে প্রতারণা করছে। দেশের যেকোনো সংকটে দেশকে ফেলে অন্য রাজনৈতিক দল বিদেশে পালিয়ে যায়। একমাত্র জামায়াত কখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি।

তিনি বলেন, জন অধিকার নিয়ে স্বেচ্ছাচারিতা করলে বিরোধী দল ছাড় দেবে না। সবাইকে আবারও নতুন করে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানান তিনি।

এসময়, আঘাত আসলে পাল্টা আঘাত করতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকার মহাসমাবেশ থেকে রাজনৈতিক চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। আর চুড়ান্ত ঘোষণার আগে সরকার ছয় দফা মেনে নিলে বিরোধী দল কঠোর কর্মসূচি থেকে সরে আসবে বলেও জানান তিনি। 

/এএন

Logo