×
Logo

রাজনীতি

অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জনকল্যাণেই লংমার্চ: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জনকল্যাণেই লংমার্চ: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের কল্যাণে এবং অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে লংমার্চের মতো কর্মসূচি দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী শনিবার অনুষ্ঠেয় লংমার্চকে সফল করার আহ্বান জানান তিনি। 

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি৷

এ সময় দেশবাসীর উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।

এদিকে, দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও এ সময় অভিযোগ করেন জামায়াত আমির।

/এমএন

Logo