×
Logo

রাজনীতি

‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম

‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

বিএনপি সরকারের মূল্যায়ন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন ডেকেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করা হবে।

সোমবার (১৭ আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

/এমএন

Logo