বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম
বিদ্যুৎ ও গ্যাসের সাথে জড়িত মাফিয়া চক্রদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ হলে কোনো রাজনৈতিক দল নয়, জনগণই মাঠে নেমে আসবে।
সোমবার (১৭ জুন) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের ছয় মাসের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সবার আগে বাংলাদেশকে গুরুত্ব না দিয়ে সরকার দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। ছাত্রদলের ক্যাম্পাস রাজনীতি নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দলীয় লোক নিয়োগ, প্রশাসনিক সংস্কার না করা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়াসহ ৩১ দফার অনেক প্রতিশ্রুতিই লঙ্ঘন করেছে সরকার।
তবে বিগত সময়ে হারিয়ে যাওয়া রাজনৈতিক সহনশীলতা অনেকটাই ফিরেছে উল্লেখ করে আগামী পাঁচ বছরেও এ ধরনের সহনশীলতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
/এমএন
/এমএন