বিএনপির দলীয়করণে ৫ মাসে রাষ্ট্রের কোনও পরিবর্তন হয়নি: গোলাম পরওয়ার
যশোর করেসপনডেন্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম
সব জায়গায় বিএনপি দলীয়করণ করায় পাঁচ মাসে রাষ্ট্রের কোনও পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে চব্বিশের গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
মিয়া গোলাম পরওয়ার আরও দাবি করেন, আওয়ামী লীগের সাথে বিএনপির কোনও পার্থক্য নেই; সরকার পরিচালনায় কেবল নাম বদলেছে, চরিত্র বদলাইনি।
এ জামায়াত নেতার অভিযোগ— বিএনপি জুলাই সনদ মানবে, কিন্তু গণভোটের রায় মানবে না। দলটি আবার ফ্যাসিবাদের দিকে হাঁটছে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আইনজীবী এস এম শাহরিয়ার কবির বলেন, জামায়াতে ইসলামী যতদিন থাকবে, ততদিন এ দেশের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না ভারত। আমাদের সমনে একটাই পরীক্ষা ইমান ও আকীদার।
/এমএন