×
Logo

রাজনীতি

জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গের অভিযোগ

সরকারি প্রতিষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের নিয়োগে জামায়াতের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:০২ পিএম

সরকারি প্রতিষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের নিয়োগে জামায়াতের প্রতিবাদ

দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। এর ফলে বিএনপি জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, নির্বাচনের পর নির্বাচন কমিশন সচিবালয়, সিটি করপোরেশন, ওয়াসা ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচন কমিশন সচিবালয়ে চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে দাবি করেন তারা।

এ ধরনের নিয়োগ অবিলম্বে বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতারা।

/এমএন

Logo