রাষ্ট্রপতি কে হবেন, এ সিদ্ধান্ত নেবে বিএনপির সর্বোচ্চ পর্যায়: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে সিদ্ধান্ত বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (২৫ জুলাই) সকালে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিএনপির ১২ নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা জানান রুহুল কবির রিজভী।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত অসুস্থতার বাইরে অন্য কোনো কারণ সম্পর্কে তার জানা নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্ব ও রাজপথের আন্দোলনে ভূমিকা রাখা নেতাদের মূল্যায়নের মাধ্যমে তার পূর্বের অঙ্গীকার বাস্তবায়ন করছেন বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।
/এমএন