×
Logo

রাজনীতি

সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকীতে জাতীয় পার্টির স্মরণসভা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকীতে জাতীয় পার্টির স্মরণসভা

হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভার আয়োজন করেছে জাতীয় পার্টি। রাজধানীতে আয়োজিত এ সভায় দলের শীর্ষ নেতারা তার অবদান স্মরণ করেন।

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ কখনও দেশ ছেড়ে পালিয়ে যাননি বরং দেশের উন্নয়নে কাজ করেছেন। তার সময়ে জাতীয় বাজেট বর্তমানের তুলনায় অনেক কম হলেও উপজেলা ব্যবস্থা চালু, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিটি উপজেলায় চিকিৎসক নিয়োগের মতো যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি আরও বলেন, মতপার্থক্য থাকলেও ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। পাশাপাশি সরকারকে জনগণের প্রত্যাশা পূরণ, জবাবদিহিতা নিশ্চিত এবং কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, সারাদেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এরশাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে জাতীয় পার্টি।

তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলের নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

/এএম

Logo