×
Logo

রাজনীতি

বিএনপির চেয়ে অন্য দল পিছিয়ে থাকার কারণ বললেন তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম

বিএনপির চেয়ে অন্য দল পিছিয়ে থাকার কারণ বললেন তথ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রচলিত রাজনীতির বিপরীতে বিএনপি গঠন করেছেন। এর ফলেই অন্যান্য রাজনৈতিক দল বিএনপির তুলনায় অনেক পিছিয়ে আছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (১০ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেছেন, বাবা-মায়ের দেখানো পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পাশাপাশি সামাজিক তৎপরতা অব্যাহত রাখতে এ সময় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন জহির উদ্দিন স্বপন।

/এমএন

Logo