জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ নিতে আগামীকাল সোমবার (৬ জুলাই) গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।
সোমবার বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. আলী নাছের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্র শক্তির আহ্বায়ক বশির আহমেদ অপুসহ এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতৃবৃন্দ।
এদিকে, এনসিপি নেতৃবৃন্দে আগমন উপলক্ষ্যে কালীগঞ্জে দলটির নেতারা ব্যস্ত সময় পার করছেন।
/এএন