×
Logo

রাজনীতি

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

গণঅধিকার পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দলের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন। গতকাল শনিবার (৪ জুলাই) দলের দফতর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দলের সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে এই দায়িত্ব প্রদান করা হলো। 

তিনি এখন থেকে দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও বক্তব্য উপস্থাপন করবেন।

প্রসঙ্গত, আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এএ 

Logo