বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য বজায় রাখতে হবে: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) বিকেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীর আয়োজনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী জানান, সবাইকে নিয়ে এই দেশ গড়ে উঠেছে। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না।
এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির সাথে যারা জড়িত ছিল, তাদের বঞ্চিত করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
/এমএন