গণতন্ত্র হত্যাকারীদের সঙ্গে সহাবস্থান নয়: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে আর্ট-এক্সিবিশনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, সকলের কথা বলার অধিকার আছে, তবে হত্যাকারীর কথা বলার অধিকার নেই।
বিগত ফ্যাসিস্ট সরকার প্রসঙ্গে তিনি বলেন, ডিএনএ-এর মধ্যে যদি ফ্যাসিবাদ থাকে তবে সেখান থেকে তাদের মুক্ত করা যাবে না।
ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র নেতা।
/এমএইচআর