৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট দিল এনসিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
বাংলাদেশে সংখ্যাতাত্ত্বিক পরিসংখ্যান নির্ভর ও নাম সর্বস্ব বাজেট দেখতে চায়না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (৫ জুন) দলীয় কার্যালয়ে 'বাংলাদেশ টু পয়েন্ট ও : সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি' শিরোনামে ছায়াবাজেট প্রকাশ করে এনসিপি।
এতে ১২টি খাতে ৭১ টি প্রস্তাব তুলে ধরে বাজেটের আকার ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকা করার কথা জানায় দলটি। হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার যে অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে, তা মূলত লুটপাটনির্ভর এবং ক্যাপাসিটি চার্জনির্ভর।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও ইসলামি ব্যাংকে যে ঘটনাগুলো ঘটছে তা অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়।
এসময়, বাজেটের প্রতিটি টাকার সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়— সেই আশাও জানান তিনি।
/এমএইচআর