বিএনপি নেতাকে 'সাইবার সন্ত্রাসী’ মন্তব্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা নকিবুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:১২ পিএম
বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামানকে ‘সাইবার সন্ত্রাসী’ বলার পর ক্ষমা প্রার্থনা করেছেন মতিউর রহমান নিজামীর ছেলে জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান।
এর আগে, জামায়াত আমিরের ফেসবুক পেজে নারী বিষয়ে একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলে দলটি হ্যাকিংয়ের অভিযোগ তোলে।
এ ঘটনাকে কেন্দ্র করে গত ১ ফেব্রুয়ারি নির্বাচনের আগে এক টেলিভিশন টকশোতে নকিবুর রহমান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ও ড. মারুফ মল্লিককে হ্যাকিংয়ের জন্য দায়ী করেন এবং কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাদের ‘সাইবার সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন তিনি।
ঘটনার প্রায় ৪ মাস পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ওই মন্তব্যের জন্য ক্ষমা চান নকিবুর রহমান।
/এএন