ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবখানে জামায়াতের জয়ের হাইপ বা জোয়ার তোলা হয়েছিল। আমাকেও হারিয়ে দিয়েছিল। কিন্তু মানুষ ভুল করেনি। বিএনপিকে বেছে নিয়েছে, বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) পিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল এতে উল্লেখ করেন, সব দল-মতের মানুষকে নিয়ে রিকনসিলিয়েশন করেছিলেন জিয়া। বাংলাদেশকে কারও শত্রু বানাতে চাননি তিনি।এখনও আধিপত্যের বাইরে এবং কারও প্রভাব থেকে মুক্ত থাকতে চায় বাংলাদেশ।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করে নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন জিয়া। বাংলাদেশকে নতুন করে যাত্রা শুরুর সুযোগ করে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। তারেক রহমানও জিয়ার পথ ধরে হাঁটছেন।
/এমএন