×
Logo

রাজনীতি

ক্ষমতায় আসার দুই মাসের মাথায় দখল বাণিজ্য শুরু করেছে বিএনপি: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম

ক্ষমতায় আসার দুই মাসের মাথায় দখল বাণিজ্য শুরু করেছে বিএনপি: গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকার দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। ক্ষমতায় আসার দুই মাসের মাথায় সব জায়গায় দখল বাণিজ্য শুরু করেছে বিএনপি।

বুধবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিশ আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এমন অভিযোগ করেন।

বিরোধীদল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে বলেও মন্তব্য করেছেন জামায়াতের জ্যেষ্ঠ এ নেতা।

ব্যর্থতা ঢাকতে সরকার জনগণকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার। জনগণকে সহিংসতার দিকে ঠেলে না দিয়ে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

/এমএন

Logo