×
Logo

ছবি

ছবিতে আজকের রাষ্ট্রপতি নির্বাচন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

১ / ১
ছবিতে আজকের রাষ্ট্রপতি নির্বাচন

৩৫ বছর পর এবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা দুইটার দিকে জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় তা শেষ হয়। 

রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমেই ভোট দেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন সরকারি দল বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাশে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোট দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে রয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

Logo