×
Logo

অন্যান্য

৬ বছরের শিশুকে ধর্ষণ করলো ১২ বছরের কিশোর

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ১২:৪১ পিএম

৬ বছরের শিশুকে ধর্ষণ করলো ১২ বছরের কিশোর

খুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় নগরীর খানজাহান আলী থানা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ধর্ষকের বয়স ১২ বছর। ছয় বছরের শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে রাখা হয়েছে।

মেয়েটির মা জানান, ধর্ষক একই থানার আটরা গিলাতলা এলাকার খাঁ পাড়ার মহসীনের ছেলে। সন্ধ্যায় বাড়ির সবাই বাইরে গেলে এই সুযোগে ধর্ষক মেয়েটিকে ফুসলিয়ে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে যায়। এক পর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। রাতেই মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত কিশোরকে খানজাহান আলী থানা পুলিশ হেফাজতে রয়েছে।

Logo