×
Logo

আন্তর্জাতিক

অ্যারিজোনা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম

অ্যারিজোনা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও তিনজন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫এ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। এসময় অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরের গালফস্ট্রিম ২০০ বিজনেস জেটকে ধাক্কা দেয় এটি।

দেশটিতে বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাটি জানিয়েছে, বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা তারা এখনও নিশ্চিত নন। আহতদের ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এআই

Logo