×
Logo

খেলাধুলা

উইন্ডিজ এ দলকে ৪৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১১:১২ এএম

উইন্ডিজ এ দলকে ৪৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজ এ দলকে ৪৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো বাংলাদেশ এ দল। সেঞ্চুরি করে বাংলাদেশের জয়ের নায়ক নাঈম শেখ। ফিফটি করেছেন সাব্বির রহমান।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ এ দলকে বড় সংগ্রহ এনে দেয়ার মূল কাজটি করেন নাঈম শেখ। লম্বা সময়ের অফ ফর্ম কাটিয়ে ওঠেন এই ব্যাটার। ১১৬ বলে খেলেন ১০৩ রানের দারুণ এক ইনিংস। এশিয়া কাপে ডাক পাওয়া সাব্বির রহমান মিডল অর্ডারে করেছেন ভালো ব্যাটিং। সাব্বিরের ৫৮ বলে ৬২ রানের ইনিংসে স্কোর বোর্ডে ২৭৭ রান যোগ করে বাংলাদেশ এ দল।

চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। তেগনারায়ন চন্দ্রপল ৩৮, ব্রায়ান চার্লস ৩২, টেডি বিশপ ৩১ রান আর জশুয়া দা সিলভা ৬৮ রান করলেও ৯ উইকেটে ২৩৩ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ এ দল।

ইউএইচ/

Logo