×
Logo

জাতীয়

আওয়ামী লীগ গণতন্ত্রের পথে ক্ষমতায় আসেনি: মান্না

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১০:৫০ পিএম

আওয়ামী লীগ গণতন্ত্রের পথে ক্ষমতায় আসেনি: মান্না

আওয়ামী লীগ গণতন্ত্রের পথে ক্ষমতায় আসেনি বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংহতি মঞ্চ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী নির্বাচনে ভোট ডাকাতি করার সু্যোগ দেয়া হবে না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে তা নিয়ে আলোচনার সময় এসেছে। নেতৃত্বের জায়গা শূন্য রেখে সরকার হঠানোর আন্দোলনে কোনোভাবে সম্ভব নয় বলেও মতামত প্রকাশ করেন আলোচকরা।

আরও পড়ুন: দেশের সার্বিক অবস্থায় মানুষ হাসতে ভুলে গেছে: ফখরুল

এম ই/

Logo