×
Logo

জাতীয়

সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

দেশের সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন মেরিটাইম বিশেষজ্ঞরা।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন তারা।

দিনব্যাপী সেমিনার, জব ফেয়ার ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ জনবল তৈরি এবং নতুন জ্ঞান আবিষ্কারে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

সেমিনারে টেকসই মৎস্যসম্পদ ও ব্লু ইকোনমি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়া, চীন ও থাইল্যান্ডের মেরিটাইম বিশেষজ্ঞরা।

/এমএইচআর

Logo