×
Logo

জাতীয়

জাজিরায় প্রাণহানির নেপথ্যে অন্তর্কোন্দল: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

জাজিরায় প্রাণহানির নেপথ্যে অন্তর্কোন্দল: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরের জাজিরায় সংঘটিত প্রাণহানির নেপথ্যে অন্তর্কোন্দল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজারের পর্যটন উন্নয়ন নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন শঙ্কা নেই। সেজন্য সেনাবাহিনী মোতায়েনের কোনও সম্ভাবনাও নেই। কক্সবাজারের উন্নয়ন কতৃপক্ষের পর্যটনের মাস্টার প্লান আগামী ডিসেম্বরের মধ্যে করা হবে। এর জন্য পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধরায় পরিবর্তন আনা হবে। 

তিনি আরও বলেন, সমুদ্রতট থেকে ৩০০ মিটার পর্যন্ত কোন অবকাঠামো করা যাবে না সেই বিধান বাতিল করা হবে। তবে সেন্টমার্টিন ও সোনাদিয়ায় কোন অবকাঠামো তৈরী করা যাবে না। যেগুলো অবকাঠামো এখন আছে সেগুলো ধ্বংসের কোর পরিকল্পনা এখনও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

/এসআর 

Logo