গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্র মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
গোপালগঞ্জ জেলার এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। জেলার পরীক্ষার অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার কয়েকটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈর এবং কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আলফাডাঙ্গায়। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্র, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজৈরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে।
/এএন