সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হলো মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালককে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
ফাইল ছবি: সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও তার স্ত্রী সায়লা ফারজানা
সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার গ্রেফতার দেখানো হয়েছে। একইসঙ্গে তাদের এই মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
রোববার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম।
আজ ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তারা হলেন, অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক।
সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।
এদিকে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
/এসআইএন