ট্রাইব্যুনালে জিয়াউলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে আজ রোববার (২৯ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।
যুক্তিতর্ক উপস্থাপনকালে কারাগার হতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন জিয়াউল আহসান।
এর আগে, ১০৪ জনকে গুম করে হত্যায় যুক্তিতর্কে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। পাশাপাশি জিয়াউলের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার অভিযোগ, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা এবং দেশি-বিদেশি আইন ও বিচারিক নজির তুলে ধরা হয়।
/এসআর