আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হচ্ছে ইসির সংলাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম
ফাইল ছবি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আজ থেকে টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হবে সংলাপ।
জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ ১৮টি দলকে প্রথম দিনের সংলাপে অংশ নিতে চিঠি পাঠিয়েছে ইসি। তবে জোটের শরিক অন্য দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নেওয়ার কথা ইসিকে লিখিতভাবে জানিয়েছে জামায়াত। অবশ্য এনসিপি ও এবি পার্টির এ ব্যাপারে মতভেদ আছে।
ইউপি নির্বাচন যেনো সুষ্ঠু ও সহিংসতামুক্ত হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইবে কমিশন। দলগুলোও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরবে।
আগামীকাল বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আছে ১ হাজার ৪২টি ইউনিয়ন।
/এসআইএন