×
Logo

জাতীয়

রাজধানীর কিছু স্থানে ককটেল বিষ্ফোরণ, অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

রাজধানীর কিছু স্থানে ককটেল বিষ্ফোরণ, অগ্নিকাণ্ড

ফাইল ছবি

রাজধানীতে বেশকিছু স্থানে ককটেল বিষ্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর মিরপুর ১০-এ ইতিহাস পরিবহন বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় সংস্থাটি।

মিরপুর প্রশিকার মোড়েও ঘটেছে বাসে আগুনের ঘটনা। কুর্মিটোলা গলফ ক্লাব ও উত্তরা নর্থ টাওয়ারের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এদিকে ঢাকায় নাশকতার পরিকল্পনার সময় গোপালঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল।

/এমএইচআর

Logo