সাতক্ষীরায় সেনা সদস্য পরিচয়ে তরুণীদের ফাঁদে ফেলতেন আমীর হামজা, অবশেষে ধরা
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ এএম
সাতক্ষীরা সদরের আগড়দাঁড়ি ইউনিয়নের নেবাখালি এলাকায় সেনা সদস্য পরিচয়ে প্রতারণাকালে আমীর হামজা নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আমীর হামজা (৩০) দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত. আব্দুল জলিল সরদারের ছেলে। তৈরী করা ভূয়া সেনা সদস্য আইডি কার্ডে নাম দেওয়া হয়েছে মিনাজ উদ্দীন।
স্থানীয়রা জানান, সেনা সদস্য পরিচয় দিয়ে আমীর হামজা মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতো। আগড়দাঁড়ি গ্রামে এক মেয়ের সঙ্গে ফেসবুকে সম্পর্ক গড়ে তোলে। শুক্রবার ঔই মেয়ের সঙ্গে দেখা করতে আসে। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময়, প্রতারণার বিষয়টি ধরা পড়লে নিজের সেনা সদস্য পরিচয় দিয়ে বিষয়টি স্বীকার করেছে।
হামজার মোবাইলে ৫-৬ টি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও পাওয়া গেছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেনা সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন নারীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
/এসআর