প্রতিবেশী দেশের মন্ত্রীর মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত: মিয়া গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
প্রতিবেশী দেশের মন্ত্রীর মন্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন, ও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপসহ নানা ইস্যুতে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, বাংলাদেশের সীমান্ত এলাকায় আওয়ামী লীগের নেতারা বিভিন্ন রুট পরিদর্শন করছেন। আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত তাদের এ সুযোগ দিচ্ছে। এমন সুযোগ দেয়া জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, সংলাপের বিষয়ে সরকার এখনও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি। তবে এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে। তবে জুলাই সনদকে পাশ কাটিয়ে কোনো ঐক্য হবে না।
/এসআইএন