এবার এসপি আজাদ গ্রেফতার ছাত্রদল নেতা জনি হত্যা মামলায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন মামলায় মোট চারজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন এসপি, আর দুজন অতিরিক্ত পুলিশ সুপার।
গ্রেফতার হওয়া আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেফতারের কথা জানিয়েছে আজ।
এদিকে, নুরুজ্জামান জনি রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর ওই দিন রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে এ ঘটনায় মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী।
/এমএন