২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৫২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫২ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৪৪ জন উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে রিভলভার, ককটেল, মাদকসহ মোবাইলফোন, নগদ অর্থ ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
/এএন