×
Logo

জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। 

ইসি সচিব জানান, চলতি বছর ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায়।

এসময়, কিশোরগঞ্জ ৩ আসনে উপ নির্বাচনের তফসিল ঘোষনা করেন সিনিয়র সচিব। তিনি জানান, এ আসনে আগামী ১০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এছাড়া, ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ইউপি নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ নভেম্বর থেকে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে ইসি। 

/এএন

Logo