×
Logo

জাতীয়

থানায় অগ্নিসংযোগে আলোচনায় আসা অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

থানায় অগ্নিসংযোগে আলোচনায় আসা অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

পরে তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেফতার দে‌খিয়ে আদালতে সোপর্দ করা হয়। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে শুনা‌নি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তার বিরুদ্ধে অভিযোগ তোলেন।

এছাড়া, বিএনপির কয়েকজন নেতাকর্মী আগে থেকেই আবুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছিলেন। 

চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আবুল হাসান। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়। 

/এমএন

Logo