×
Logo

জাতীয়

এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএসের মানে হওয়া উচিত: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএসের মানে হওয়া উচিত: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন (ফাইল ছবি)

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ পরীক্ষা বিসিএসের মতো হওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনসহ শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে চিন্তা করতে হবে বলেও জানান মন্ত্রী।

নিজের বিভাগ থেকে সংবর্ধনা পাওয়াকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, রসায়ন বিভাগে সর্বাধুনিক ল্যাব প্রতিষ্ঠা করতে চান, যাতে এখান থেকে বিশ্বমানের কেমিস্ট তৈরি হয়। এ জন্য বাজেট বা প্রকল্পের আকার নয়, বরং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. ফরিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মো. মোফাজ্জল হোসেন।

/এমএইচআর

Logo