×
Logo

জাতীয়

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে

রাজশাহী করেসপনডেন্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে

আইনি প্রক্রিয়া মোকাবিলা করার সাহস থাকলে শেখ হাসিনাকে দেশে ফেরার বিষয়ে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, তাকে অবশ্যই দেশের প্রচলিত আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল গ্রামে দুটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, পুলিশ প্রশাসন, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ, বর্তমান সরকার এবং দেশের সাধারণ মানুষ সবাই এই বিষয়ে ঐক্যবদ্ধ যে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি আর কখনো হতে দেওয়া হবে না। যারা শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে ধারণা পোষণ করছেন, তারা মূলত দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এমন তৎপরতা চালাচ্ছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সাধারণ মানুষও চায় যে বিচারকার্য ও বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর নিষ্পত্তি হোক।

এর আগে তিনি স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি ও গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখতে দুটি বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন।

/এসআর 

Logo