×
Logo

জাতীয়

ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা তিন (০৩) দিন বৃদ্ধি করেছে। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। 

জনসংযোগ দফতরের তথ্য অনুযায়ী, বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ২০২৬ রাত ১২ টা পর্যন্ত আবেদন করা যাবে। যার সময়সীমা নির্ধারণ ছিল ২৫ নভেম্বর পর্যন্ত। এদিকে, ১১ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে। 

উল্লেখ্য, আজ সোমবার (২৩ নভেম্বর) উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল পরিবর্তনের কারণে নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ দিতে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় জানিয়েছে। 

/এসআর 

Logo