×
Logo

জাতীয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতে চায় সরকার: মাহদী আমিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতে চায় সরকার: মাহদী আমিন

পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, সরকার তা আরও সুসংহত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠকে চলে প্রায় এক ঘণ্টা।

এই বৈঠকে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে সরকারপ্রধান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বলেও জানান মাহদী আমিন।

এদিকে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ সরকার শতভাগ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। 

/এমএন

Logo