×
Logo

জাতীয়

হামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ১ হাজার ৪১৭

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

হামে মৃত্যু শূন্য দিনে শনাক্ত ১ হাজার ৪১৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নথিভুক্ত হয়নি। তবে এই সময়ে ১ হাজার ৪১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা শূন্য।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৪৭ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৫২ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩২১। এই সময়ে ১ হাজার ২৬১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৩১৪ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ২৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২২ হাজার ১৯ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।

/এমএইচআর

Logo