×
Logo

জাতীয়

৩০ নভেম্বরের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই: বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

৩০ নভেম্বরের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই: বিমানমন্ত্রী

৩০ নভেম্বরের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই হবে এবং ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

বিমানমন্ত্রী বলেন, সম্পূর্ণ বিমানবন্দর চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে। 

এছাড়া, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরের সব প্রস্তুতি সম্পন্ন হলেও ১ ডিসেম্বর সেটির উদ্বোধন হচ্ছে না বলেও জানান তিনি। 

/এএন

Logo