গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার প্রচারণা ভিত্তিহীন, দাবি বিজিবির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম
'বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনা করা হচ্ছে', সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন প্রচারণাকে ভিত্তিহীন-উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছে বিজিবি। একইসাথে, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া-উসকানিমূলক তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৩ নভেম্বর), বিজিবির ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে একটি বার্তা দেয়া হয়। বলা হয়, সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিজিবির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত অভিযান বা হত্যাযজ্ঞের আশঙ্কা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
জানানো হয়, জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায়, বর্তমানে, দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য গোপালগঞ্জে মোতায়েন রয়েছে।
বিজিবি আরও জানায়, গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে নেয়া হবে ব্যবস্থা।
/এআই