×
Logo

জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

খাল খনন কর্মসূচির সঠিক বাস্তবায়ন হলে মাছের উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

খাল খনন কর্মসূচির সঠিক বাস্তবায়ন হলে মাছের উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে

সরকারের খাল খনন কর্মসূচি সঠিক ভাবে বাস্তবায়ন হলে দেশে মাছের উৎপাদন ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। 

রোববার (২২ নভেম্বর) সকালে সেগুনবাগিচা মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

দেশের মৎস্য চাহিদা ৪৯ লাখ মেট্রিক টন উল্লেখ করে মন্ত্রী বলেন, চাহিদা অনুপাতে দেশের মৎস্য উৎপাদন ৫১ লাখ মেট্রিক টন যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশ ও রফতানি করা হচ্ছে। সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হলে দেশে মাছের উৎপাদন আরো সমৃদ্ধ হবে। 

এদিকে, দেশে টেকসই মৎস্যখাতকে এগিয়ে নেওয়া, মৎস্যজীবীদের ক্ষমতায়ন করা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রসার ঘটানোর প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব মৎস্য দিবস ২০২৬। 

/এসআর 

Logo