×
Logo

জাতীয়

কাঁঠালবাগানে আগুন: মায়ের একদিন পর চলে গেলো দেড় বছরের শিশু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

কাঁঠালবাগানে আগুন: মায়ের একদিন পর চলে গেলো দেড় বছরের শিশু

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসলাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মায়ের পর মারা গেছে দেড় বছরের শিশু আরএস রহমান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মা সাবার (৩০) মৃত্যুর একদিন পর মারা যায় আজ শনিবার (২১ নভেম্বর) মারা যায় শিশুটি। এ ঘটনায় দগ্ধ হন মোট পাঁচজন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধ পাঁচজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, মা সাবার শরীরের শতভাগ এবং শিশু আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

অন্য তিনজনের মধ্যে আবদুর রহমানের (২৯) শরীরের ৬ শতাংশ, সানজিদার (২০) ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের (৫০) ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এসআইএন


Logo