×
Logo

জাতীয়

বাস-কারখানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন সন্ত্রাসের পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

বাস-কারখানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন সন্ত্রাসের পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি

দেশে বিভিন্ন স্থানে বাস ও কারখানায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, দেশে এই আগুন সন্ত্রাসের পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের মানুষের মৌলিক বিষয় সমাধান হয়নি। গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘকাল থেকে অগ্রণী ভূমিকা রেখেছে শিক্ষার্থীরা। কিন্তু দুর্ভাগ্য সেই পরিবর্তন আসেনি। সেজন্য আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর তাগিদ দেন তিনি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল আরও বলেন, দেশের নতুন প্রজন্ম অনেক সাহসী, সৃজনশীল ও উদ্যোগী। তাই মানবিক-সাম্যের বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

/এমএন

Logo