×
Logo

জাতীয়

রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার বাধ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার বাধ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে নিতে মিয়ানমার বাধ্য, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আইসিজেতে মামলা দায়েরকারী দেশ গাম্বিয়া এবং ওআইসি সদস্যদের ধন্যবাদ জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ সবসময়ই চায় রোহিঙ্গারা নিরাপদে ও মর্যাদাপূর্ণভাবে ফেরত যাবে। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের ফিরে যাবার নিরাপদ পথ তৈরি করতে চায় সরকার। নিজ দেশে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সকল অংশীদারদের সাথে জোর দিয়ে কাজ করবে।

/এমএন

Logo